০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

চৌগাছায় হাম রোগে আক্রান্ত হয়ে ৫ মাসের শিশুর মৃত্যু

যশোরের চৌগাছা উপজেলায় হাম রোগে আক্রান্ত হয়ে আবরার আহমেদ (৫ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৮টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আবরার আহমেদ উপজেলার হাকিমপুর ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের রতন আহমেদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, হাম রোগে আক্রান্ত হওয়ার পর প্রথমে শিশুটিকে কালীগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঝিনাইদাহে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য যশোর শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর শিশু হাসপাতালে প্রায় ১০ দিন চিকিৎসাধীন থাকার পরও শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয়।

খুলনায় টানা ১১ থেকে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে কর্তব্যরত চিকিৎসক আবরারকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিয়মিত টিকাদান ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

সর্বাধিক পঠিত

চৌগাছায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি

চৌগাছায় হাম রোগে আক্রান্ত হয়ে ৫ মাসের শিশুর মৃত্যু

আপডেট: ০৫:৪১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬