যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৫৪ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৮ মে ২০২৬) ভোরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর আওতাধীন রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব সিরাপ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত সিরাপের মধ্যে ২৫ বোতল ভারতীয় ‘ESKUF’ সিরাপ এবং ২৯ বোতল ‘উইনিক্স’ সিরাপ রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক সিরাপ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ২১ হাজার ৬০০ টাকা।
বিজিবি অধিনায়ক বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















