০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

যশোরের ব্যবসায়ী আনিছুর রহমান হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের ব্যবসায়ী ও ‘জয়েন্ট ট্রেডিং’-এর মালিক আনিছুর রহমান হত্যা মামলার প্রধান আসামি শাহ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ মে) গভীর রাতে যশোর শহরের একটি বাসা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

গ্রেফতারকৃত শাহ মাহমুদ নওয়াপাড়া পীরবাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে। বিষয়টি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, আজ দুপুর সাড়ে ১২টায় যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত আনিছুর রহমানের নওয়াপাড়া বাজারে ‘আনিস প্লাজা’ নামে একটি বহুতল মার্কেট ও বসতবাড়ি রয়েছে। ওই মার্কেটের একটি বাসা ভাড়া নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন শাহ মাহমুদ। তবে আনিছুর রহমান তাকে বাসা ভাড়া দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

এর জের ধরে গত ৬ মে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আনিছুর রহমানকে তার বাড়ির সামনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় নেওয়ার পথে সেদিন রাতেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর থেকেই শাহ মাহমুদ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওয়াপাড়া বন্দরের ব্যবসায়ীরা আন্দোলনে নামেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে নামে।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মুকিত নামের এক আইনজীবীর সহায়তায় শাহ মাহমুদ ভারতে পালানোর পরিকল্পনা করছিলেন। এজন্য তাকে যশোর শহরের একটি বাসায় গোপনে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ রোববার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ মাহমুদ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে আইনজীবীর সহায়তায় দেশত্যাগের প্রস্তুতির বিষয়টিও তিনি স্বীকার করেছেন বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

লালমনিরহাট সীমান্তের তিন পয়েন্টে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ

যশোরের ব্যবসায়ী আনিছুর রহমান হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট: ০১:২৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬