১১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, বিপুল মাদক ও চোরাচালান পণ্য জব্দ

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৭ মে ২০২৬) দিনব্যাপী বিজিবির বিশেষ টহলদল বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৫ বোতল বিদেশি মদ, ভারতীয় ৩১টি শাড়ি, ১৭টি থ্রি-পিস, ৪টি ঘড়ি, ২ দশমিক ৫ কেজি জিরা, ২ কেজি কিসমিস, ২৯৪টি সার্জিক্যাল আইটেম, ২৫ দশমিক ৫ কেজি লাল চন্দন কাঠ, ১০২টি চকলেট এবং ২৭৫টি কসমেটিকস সামগ্রী।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৮৪ হাজার ৩৫০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, “দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

সর্বাধিক পঠিত

বিসিবির কাউন্সিলর নির্বাচিত হওয়ায় শান্তনু ইসলাম সুমিতকে অভিনন্দন জানালেন আতিকুজ্জামান সনি

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, বিপুল মাদক ও চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ০৮:০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬