০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সুন্দরবনে অবৈধ কাঁকড়া শিকার: চার জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ আটন

সুন্দরবনের বিভিন্ন খালে নিষিদ্ধ আটন পেতে অবৈধভাবে কাঁকড়া শিকারের অভিযোগে চার জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে দুটি নৌকা, ১০০ পিস অবৈধ আটন এবং একটি খণ্ডিত গুইসাপ উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৬ মে সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন পশ্চিম বন বিভাগের গেওয়াখালী বন টহল ফাঁড়ির আওতাধীন ডাকাতির খাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চার জেলেকে আটক করা হয়।

আটক জেলেরা হলেন আল হেলাল সানা, আব্দুল হালিম সানা, ইছানুর আকুঞ্জী ও সাকিক হুসাইন।

অভিযান পরিচালনা করেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। এ সময় নলিয়ান স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন, গেওয়াখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়সাল আহমেদসহ বনরক্ষীরা উপস্থিত ছিলেন।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান জানান, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধভাবে বনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া শিকার রোধে বন বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। নিষিদ্ধ আটন ব্যবহার করে কাঁকড়া ধরলে বনজ সম্পদের ক্ষতি হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে বলেও তিনি উল্লেখ করেন।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

সুন্দরবনে অবৈধ কাঁকড়া শিকার: চার জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ আটন

আপডেট: ০৭:৩০:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬