০৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

যশোরে মেস থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার,

যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার একটি মেস থেকে ইব্রাহিম খলিল রিপন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার বিকেল ৫টার দিকে মশিউর রহমান সড়কের কদমতলা মোড়ে অবস্থিত ‘স্বপ্ন বিলাস’ নামের একটি ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইব্রাহিম খলিল রিপনের বাড়ি চট্টগ্রাম জেলার পাহাড়তলী উপজেলার মৌসুমি আবাসিক এলাকায়। তিনি শফিউল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭ থেকে ৮ বছর আগে তিনি চট্টগ্রামের স্থায়ী বাসা ছেড়ে যশোরে চলে আসেন। এরপর থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। যশোরে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি করেন বলে পরিচয় দিয়ে চলাফেরা করতেন। গত এক বছর ধরে তিনি কদমতলা মোড়ের ‘স্বপ্ন বিলাস’ মেসে একটি সিঙ্গেল রুম ভাড়া নিয়ে একাই বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, শারীরিক অসুস্থতার কারণে ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করে দুই দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। শনিবার বিকেলের দিকে তার কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে জানালা খুলে ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কোতোয়ালি থানা পুলিশের কর্মকর্তারা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সর্বাধিক পঠিত

খেলাধুলার প্রসারে সহযোগিতার আশ্বাস নুরুজ্জামান লিটনের

যশোরে মেস থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার,

আপডেট: ০৭:১৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬