শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের শিকড়ি গ্রামের বিএনপি নেতা আকবার আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর-৮৫/১ ধানের শীষের কান্ডারী আলহাজ্ব নুরুজ্জামান লিটন। মরহুমের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে তিনি সম্প্রতি শিকড়ি গ্রামে যান।
এ সময় নুরুজ্জামান লিটন মরহুম আকবার আলীর রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, আকবার আলী ছিলেন এলাকার একজন পরিচিত ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং সকলের কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করেন।
আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।




















