০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

যশোরে কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে যুবক আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৫৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৫১৩

যশোরের কচুয়া এলাকায় এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে তামিম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কচুয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক তামিম কচুয়া মোল্লাপাড়ার সাইফুল মোল্লার ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ মে দুপুরে কচুয়া হাতেমপাড়া এলাকায় তামিম হোসেন তাদের লিচুবাগানে আসে। এ সময় হাতে ভাজা নিয়ে প্রতিবেশী ওই কিশোরীর বাড়িতে যান। তখন কিশোরীর মা বারান্দায় বসে কাঁথা সেলাই করছিলেন। একপর্যায়ে তামিম বাথরুমে যাওয়ার কথা বলে বাড়ির ভেতরে প্রবেশ করেন এবং কিছু সময় পর সেখান থেকে বের হয়ে আসেন।

পরে কিশোরীর মা গরু আনতে মাঠে গেলে ওই সুযোগে তামিম আবার কিশোরীর বাড়িতে প্রবেশ করে তাকে প্রেমের প্রস্তাব দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। কিশোরী প্রস্তাবে রাজি না হলে তাকে জাপটে ধরে শ্লীলতাহানি করা হয়। এ সময় কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে তামিম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

অভিযোগে আরও বলা হয়, পরে বিকেলে কিশোরীর মা ও ভাই তামিমের কাছে বিষয়টি জানতে চাইলে তামিমসহ একই গ্রামের আব্দুল হাই, দেলোয়ার মেম্বর ও ওয়াদুদ তাদের মারধর করে আহত করেন। এ সময় বিভিন্ন ধরনের হুমকি-ধামকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। আহতদের পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কিছুটা সুস্থ হওয়ার পর কিশোরীর মা কোতোয়ালি থানায় তামিমসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তামিমকে আটক করে।

বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় অন্য অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বাধিক পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শার্শার গর্ব ‘তীর্থ’: শিক্ষা, মানবতা ও নেতৃত্বে দেড় যুগের আলোকিত পথচলা

যশোরে কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে যুবক আটক

আপডেট: ০৫:৫৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬