০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

দুই দিনের সফরে আজ যশোরে আসছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৪৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৫৯৫

যশোরে দুই দিনের সরকারি সফরে আজ শুক্রবার নিজ শহরে আসছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সফরকালে তিনি বিভিন্ন সরকারি, সামাজিক ও জনসেবামূলক কর্মসূচিতে অংশ নেবেন।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা থেকে বিমানে যশোরে পৌঁছানোর কথা রয়েছে প্রতিমন্ত্রীর।

আগামীকাল শনিবার সকাল সাড়ে ৯টায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় যশোর ইনস্টিটিউট মাঠে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেবেন তিনি। এরপর সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যশোর পানি উন্নয়ন বোর্ড ও ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দুপুর ১২টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রতিমন্ত্রীর।

এছাড়া বিকেল সাড়ে ৩টায় চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পরে বিকেল সাড়ে ৪টায় বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৭টায় যশোরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল-এ সামাজিক ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সর্বাধিক পঠিত

খেলাধুলার প্রসারে সহযোগিতার আশ্বাস নুরুজ্জামান লিটনের

দুই দিনের সফরে আজ যশোরে আসছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

আপডেট: ০৫:৪৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬