যশোর শহরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে কোতয়ালী থানাধীন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মোঃ কামাল হোসেনের নেতৃত্বে এএসআই নির্মল, এএসআই আলী মিয়া ও সঙ্গীয় ফোর্স টাউন হল মাঠের মঞ্চের পেছনের ঢালাই সড়কে অভিযান চালায়। এসময় মোঃ রুবেল হোসেন ওরফে ‘সার্কিট রুবেল’ (৩৫)-কে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ৭০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক রুবেল হোসেন শহরের নীলগঞ্জ সাহাপাড়া এলাকায় ফাতেমার বাড়ির ভাড়াটিয়া। তার পিতা মোঃ জাকির হোসেন এবং মাতা আসমা বেগম। তিনি কোতয়ালী থানার বাসিন্দা।
ডিবি পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




















