০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৫৮৯

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবকের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রেললাইনে দাঁড়িয়ে দুই যুবক টিকটক ভিডিও করছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ধীরাশ্রম রেলস্টেশন এলাকায় পৌঁছালে তারা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। অন্ধকার থাকায় তারা ট্রেনটি বুঝতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন এর ইনচার্জ মো. কাইয়ুম জানান, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। রেলওয়ের নিয়ম অনুযায়ী মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতদের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করছে।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

আপডেট: ১০:৩৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬