০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বেনাপোল পুটখালী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ফেনসিডিল উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৫০৯

যশোরের বেনাপোলর পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৭১ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম দীর্ঘদিন ধরে জোরদার করা হয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ মে) ভোরে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৭১ বোতল ভারতীয় ESKUF সিরাপ এবং ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ১৭ হাজার ৬০০ টাকা।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

যশোর মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

বেনাপোল পুটখালী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ফেনসিডিল উদ্ধার

আপডেট: ১০:৩১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬