০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

যশোরে আইনজীবীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৫৩০

যশোরে মামলা পরিচালনার টাকা পরিশোধ না করে উল্টো এক আইনজীবীকে প্রাণনাশের হুমকি ও অশ্রাব্য গালিগালাজের অভিযোগ উঠেছে হাসিবুর রহমান শামীম নামে এক সাংবাদিকের বিরুদ্ধে। এ ঘটনায় প্রেসক্লাব যশোরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আইনজীবী মুক্তাদিরুল হক। তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলেছেন সাংবাদিক হাসিবুর রহমান শামীম।

বুধবার প্রেসক্লাব যশোরের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।

অভিযোগ সূত্রে জানা গেছে, যশোর শহরতলীর বিরামপুর গ্রামের ফকিরার মোড় এলাকার বাসিন্দা হাজী লিয়াকত আলীর ছেলে হাসিবুর রহমান শামীম কয়েকদিন আগে যশোর জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের ৬১৩ নম্বর কক্ষে আইনজীবী মুক্তাদিরুল হকের চেম্বারে যান। সেখানে তিনি ১০ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের হওয়া ১১৮৮ নম্বর চাঁদাবাজি মামলার পাল্টা মামলা করার বিষয়ে আলোচনা করেন।

এ সময় পাল্টা মামলা দায়েরের জন্য আইনজীবীর সঙ্গে ১০ হাজার টাকায় মৌখিক চুক্তি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে গত ৬ মে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৮৮ নম্বর সিআর মামলা দায়ের করা হয়। তবে মামলা দায়েরের আগে শামীম মাত্র এক হাজার টাকা পরিশোধ করেন এবং বাকি টাকা পরে দেওয়ার আশ্বাস দেন বলে দাবি করেন আইনজীবী।

অভিযোগে আরও বলা হয়, আদালত মামলাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু এরপর থেকেই বাকি ৯ হাজার টাকা পরিশোধের বিষয়ে টালবাহানা শুরু করেন শামীম। একপর্যায়ে পাওনা টাকা চাইলে তিনি আইনজীবী মুক্তাদিরুল হককে প্রাণনাশের হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

ঘটনার পর বুধবার প্রেসক্লাব যশোরে লিখিত অভিযোগ দায়ের করেন আইনজীবী মুক্তাদিরুল হক।

অন্যদিকে এশিয়ান টিভির সাংবাদিক হাসিবুর রহমান শামীম অভিযোগ অস্বীকার করে বলেন, আইনজীবী মুক্তাদিরুল হক তার কাছে অনৈতিকভাবে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তাকে নানা ধরনের হুমকি-ধমকি দেওয়া হয়। এ কারণে তিনি গত ৯ মে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং বুধবার জেলা আইনজীবী সমিতিতেও অভিযোগ দিয়েছেন।

তিনি দাবি করেন, ওই অভিযোগের প্রতিশোধ নিতেই তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে চোরাচালান মামলা ঘিরে বিজিবির বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘পরিকল্পিত অপপ্রচারের’ অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

যশোরে আইনজীবীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

আপডেট: ১০:০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬