১০:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

শান্তিপূর্ণ পরিবেশে বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দেন। ভোটকেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও শৃঙ্খলা বজায় থাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের মধ্যে ছিল উৎসবের আমেজ। নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

ভোট শেষে বিভিন্ন প্রার্থী শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজন করায় সন্তোষ প্রকাশ করেন এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ভাড়া বাসায় ডিম ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, প্রাথমিক ধারণা স্ট্রোক

শান্তিপূর্ণ পরিবেশে বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আপডেট: ০৫:৫২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬