০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

যুদ্ধক্ষেত্রে ভয়াবহ খাদ্যসংকট: অনাহারে দুর্বল ইউক্রেনীয় সেনারা

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নেওয়া ইউক্রেনীয় সেনাদের একটি অংশ ভয়াবহ খাদ্যসংকটে পড়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সামনের সারিতে দীর্ঘ সময় পর্যাপ্ত খাবার ও পানীয় না পৌঁছানোর কারণে অনেক সেনা অনাহারে দুর্বল হয়ে পড়ছেন বলে অভিযোগ উঠেছে।

এপ্রিলের শেষদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে চারজন অত্যন্ত শীর্ণকায় ইউক্রেনীয় সেনার ছবি প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। অভিযোগ অনুযায়ী, পূর্ব ইউক্রেনের ডোনেটস্ক অঞ্চলের ওস্কিল নদীর পূর্ব তীরে অবস্থানরত সেনারা প্রায় ১৭ দিন খাবার সরবরাহ ছাড়াই ছিলেন। রুশ হামলায় সেতু ধ্বংস হয়ে যাওয়ায় তারা মূল ইউনিট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।

এক সেনার স্ত্রী আনাস্তাসিয়া সিলচুক সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “অনাহারে যোদ্ধারা অজ্ঞান হয়ে পড়ছে, তারা বৃষ্টির পানি পান করছে।” তিনি আরও অভিযোগ করেন, রেডিও বার্তায় সাহায্যের আবেদন জানালেও তা যথাযথ গুরুত্ব পায়নি।

ইউক্রেনীয় সেনা ওলেক্সান্দর জানান, সামনের সারিতে দীর্ঘ সময় চকোলেট বার, ওটমিল ও অল্প পানির ওপর নির্ভর করে থাকতে হয়েছে। তিনি বলেন, “সেখানে একটু গরম খাবার পাওয়ার স্বপ্ন দেখতাম।”

বিশ্লেষকদের মতে, যুদ্ধক্ষেত্রে ড্রোন নজরদারি ও অবিরাম হামলার কারণে প্রচলিত রসদ সরবরাহ ব্যবস্থা প্রায় অকার্যকর হয়ে পড়েছে। ফলে খাবার, ওষুধ ও গোলাবারুদ পৌঁছাতে এখন ড্রোন ও রোবোটিক যান ব্যবহার করা হচ্ছে।

তবে সামরিক গবেষকদের একাংশের দাবি, ইউক্রেনীয় বাহিনীর অল্প একটি অংশই নিয়মিত ড্রোনের মাধ্যমে খাদ্য সহায়তা পাচ্ছে। সরবরাহ ব্যাহত হলে সামনের সারিতে অনাহারের ঝুঁকি তৈরি হচ্ছে।

এ ঘটনার পর সংশ্লিষ্ট ব্রিগেডের কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে এবং ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তদন্ত শুরু করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, খাদ্যসংকট কোনোভাবেই ‘ব্যবস্থাগত সমস্যা’ হিসেবে গড়ে উঠতে দেওয়া হবে না।

অন্যদিকে, রুশ বাহিনীতেও খাদ্যসংকটের অভিযোগ রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, কিছু রুশ সেনাকে ঝুঁকিপূর্ণ অভিযানে অল্প খাবার দিয়ে পাঠানো হচ্ছে এবং বিচ্ছিন্ন এলাকায় মানবিক সংকট দেখা দিচ্ছে।

সূত্র: আল-জাজিরা, বিডি প্রতিদিন/একেএ

যুবলীগ নেতার হাত থেকে জমি উদ্ধার ও নিরাপত্তার দাবিতে যশোরে নাজমুন নাহারের সংবাদ সম্মেলন

যুদ্ধক্ষেত্রে ভয়াবহ খাদ্যসংকট: অনাহারে দুর্বল ইউক্রেনীয় সেনারা

আপডেট: ১২:২০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬