০৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৫১৪

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৩ মে) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, গোগা বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ টহল কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪০ বোতল ভারতীয় ESKUF সিরাপ জব্দ করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ মাদক উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য প্রায় ১৬ হাজার টাকা।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে কঠোর নজরদারি বজায় রাখা হবে।

যুবলীগ নেতার হাত থেকে জমি উদ্ধার ও নিরাপত্তার দাবিতে যশোরে নাজমুন নাহারের সংবাদ সম্মেলন

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

আপডেট: ১১:৪৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬