০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

নাশকতা মামলায় চৌগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৫৮৩

যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে চৌগাছা থানা পুলিশ।

আটক ব্যক্তি মাসুদ রানা (৩৮) সিংহঝুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি জগন্নাথপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয়েছে। এছাড়া চৌগাছা থানায় দায়ের হওয়া একটি মামলায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, আটক মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ বলছে, তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না।

সর্বাধিক পঠিত

আজ বেনাপোল-পেট্রাপোল সীমান্তে রুপির দর বাড়ল, ১০০ টাকায় মিলছে ৭৯.২০ রুপি

নাশকতা মামলায় চৌগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

আপডেট: ১০:৫৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬