০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

হামে শিশুমৃত্যু নিয়ে ঢাকায় সিপিবির বিক্ষোভ, সাবেক উপদেষ্টাদের শাস্তির দাবি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৫৮৪

হাম ও হামের উপসর্গে দেশে তিন শতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শনিবার রাজধানীর মগবাজারের মধুবাগ মাঠে সিপিবি হাতিরঝিল শাখার উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল। তিনি বলেন, শিশুদের এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সরকারের চরম অবহেলা ও গাফিলতি রয়েছে, যার কারণে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।

তিনি আরও দাবি করেন, বাংলাদেশ টিকাদান কর্মসূচিতে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হলেও সাম্প্রতিক অব্যবস্থাপনা ও নজরদারির অভাবে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

সিপিবি হাতিরঝিল শাখার নেতা মস্তান শের শাহাদাতের সভাপতিত্বে এবং কল্লোল বণিকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন শ্যামল বিশ্বাস, জহিরুল ইসলাম, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকান্দার হায়াত, মুর্শিকুল ইসলাম, হরেন্দ্রনাথ মন্ডল এবং ছাত্রনেতা প্রিজম ফকিরসহ অন্যান্য নেতারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মধুবাগ মাঠ থেকে শুরু হয়ে মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় গিয়ে শেষ হয়।

বক্তারা দ্রুত তদন্তের মাধ্যমে শিশু মৃত্যুর কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সর্বাধিক পঠিত

আজ বেনাপোল-পেট্রাপোল সীমান্তে রুপির দর বাড়ল, ১০০ টাকায় মিলছে ৭৯.২০ রুপি

হামে শিশুমৃত্যু নিয়ে ঢাকায় সিপিবির বিক্ষোভ, সাবেক উপদেষ্টাদের শাস্তির দাবি

আপডেট: ১০:৪০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬