১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

গাজীপুরের গরু চুরির সন্দেহে গণপিটুনিতে নিহত ৩, পিকআপ ভ্যানে আগুন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৫২১

গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে তিনজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ক্ষুব্ধ জনতা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। শনিবার রাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের আগে একটি সংঘবদ্ধ দল পিকআপ ভ্যান নিয়ে ওই এলাকায় প্রবেশ করে। তারা আবু বক্কর সিদ্দিক নামের এক বাসিন্দার বাড়ির আশপাশে অবস্থান নেয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে বাড়ির মালিক চিৎকার দিয়ে আশপাশের লোকজনকে সতর্ক করেন।

পরে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে সন্দেহভাজনদের ধাওয়া করেন। একপর্যায়ে তিনজনকে আটক করা হয়। স্থানীয়দের দাবি, তাদের কাছ থেকে তালা কাটার যন্ত্র, চাপাতি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এরপর উত্তেজিত জনতা আটক ব্যক্তিদের গণপিটুনি দেয়। একই সঙ্গে তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটিতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

গুরুতর আহত অবস্থায় তিনজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শহিদুল ইসলাম জানান, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

গাজীপুরের গরু চুরির সন্দেহে গণপিটুনিতে নিহত ৩, পিকআপ ভ্যানে আগুন

আপডেট: ১০:২৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬