০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

যশোরে নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিল: সাবেক কাউন্সিলরের ছেলে মিমো গ্রেফতার,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৫৩২

যশোরে আওয়ামী লীগের পক্ষে মোমবাতি ও হারিকেন নিয়ে মিছিলে জড়িত থাকার অভিযোগে মিনহাজ মিমো নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মিমো যশোর পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফার ছেলে।

বৃহস্পতিবার (৭ মে) ভোরে শহরের শংকরপুর এলাকা থেকে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করেন। বিকেলে তাকে যশোর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির **এসআই ওহিদুজ্জামান** বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল সন্ধ্যায় শহরের পুরাতন মুক্তিযোদ্ধা অফিস সংলগ্ন এলাকায় একদল যুবক বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের পক্ষে মোমবাতি ও হারিকেন হাতে নিয়ে একটি ঝটিকা মিছিল বের করে। এই ঘটনায় পরবর্তীতে একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্ত চলাকালীন সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে পুলিশ নিশ্চিত হয় যে, উক্ত মিছিলে মিনহাজ মিমো সরাসরি জড়িত ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকারও অভিযোগ রয়েছে।

তদন্ত কর্মকর্তা জানান, “২৮ এপ্রিলের ওই ঝটিকা মিছিলের ঘটনায় জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই মিমোকে আটক করা হয়েছে। মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।”

বর্তমানে মিমো যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

যশোরে নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিল: সাবেক কাউন্সিলরের ছেলে মিমো গ্রেফতার,

আপডেট: ১০:০৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬