০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, লুট হওয়া দুই মোটরসাইকেল উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৫০৯

যশোরের শার্শা উপজেলার মাটিপুকুরিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে ককটেল বিস্ফোরণ ও দুটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত একজনকে আটক এবং লুট হওয়া মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মাটিপুকুরিয়া গ্রামের ইয়াকুব আলীর বাড়িতে একই এলাকার রবি হোসেনসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন প্রবেশ করে। এ সময় তারা বাড়ির সদস্যদের গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে দুর্বৃত্তরা ইয়াকুব আলীর একতলা পাকা বাড়ির দেয়ালে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে একটি লাল-কালো রঙের পালসার মোটরসাইকেল ও একটি হিরো স্প্লিন্ডার মোটরসাইকেল জোরপূর্বক নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রবি হোসেনকে বেনাপোল এলাকা থেকে আটক করে। পরে তার কাছ থেকে লুট হওয়া মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মাটিপুকুরিয়া এলাকায় ইয়াকুব আলী ও প্রতিবেশী রবি হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির পাশের জমিতে পুকুর খনন নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, অতিরিক্ত গভীরতায় পুকুর খননের কারণে ইয়াকুব আলীর বাড়ি ও আশপাশের স্থাপনা ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনা ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

এছাড়া অভিযুক্ত রবি হোসেন ভুক্তভোগী পরিবারের কাছে প্রায় দুই লাখ টাকা পাওনার দাবিও করে আসছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এ ঘটনায় শার্শা থানা পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।

বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন বাউল শিল্পী হাসিনা সরকার

শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, লুট হওয়া দুই মোটরসাইকেল উদ্ধার

আপডেট: ০৬:১৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬