যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি হলেন উপজেলার ধান্যতাড়া গ্রামের আঃ করিমের ছেলে মিলন হোসেন (৪২)।
পুলিশ জানায়, বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন ধান্যতাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিলন হোসেনের বাড়ির সামনে রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে মারুফ হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শার্শা থানা পুলিশ আরও জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।




















