১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল কাস্টমসের অভিযানে আটক ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ প্রকাশ্যে নিলাম

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:২৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৫৯১

বেনাপোল স্থলবন্দরে অভিযান চালিয়ে জব্দ করা ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ প্রকাশ্যে নিলামে বিক্রি করেছে বেনাপোল কাস্টমস হাউস। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) বিকেলে বন্দরের ৩১ নম্বর ইয়ার্ডে এ নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কাস্টমস সূত্র জানায়, বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমানের নির্দেশনায় এবং কর্মকর্তাদের তৎপরতায় মাছগুলো নিলামে তোলা হয়। এর আগে ৬ মে সি-৩২৯৪ নম্বর বি/ই এবং ৬০১২২৬০০২০০০২৮১১৭ নম্বর মেনিফেস্টের বিপরীতে আমদানিকৃত বিপুল পরিমাণ ভারতীয় রুই মাছ আটক ও বাজেয়াপ্ত করা হয়।

সরকারি রাজস্ব সুরক্ষা এবং দ্রুত পচনশীল পণ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে বিকেল ৩টায় শুল্ক গুদাম (বিজিবি সাইড) এলাকায় প্রকাশ্য নিলামের আয়োজন করা হয়।

নিলামে অংশ নিতে আগ্রহী ক্রেতাদের ট্রেড লাইসেন্স, ভ্যাট নিবন্ধন সনদ, আয়কর সনদ এবং জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। কাস্টমস বিধি অনুযায়ী সর্বোচ্চ দরদাতাকে তাৎক্ষণিকভাবে উদ্ধৃত মূল্যের ২০ শতাংশ জামানত জমা দিতে বলা হয়।

এছাড়া বিক্রয় মূল্যের ওপর ১৫ শতাংশ মূসক (ভ্যাট) এবং ১০ শতাংশ উৎস কর পরিশোধের শর্তও আরোপ করা হয়।

সহকারী কাস্টমস কমিশনার রাহাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নিলামের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বেনাপোল কাস্টমস হাউসের নিয়মিত নজরদারি ও স্বচ্ছ নিলাম কার্যক্রম সরকারের রাজস্ব আদায়ে ইতিবাচক ভূমিকা রাখছে। একই সঙ্গে চোরাচালান ও অনিয়ম প্রতিরোধেও কঠোর অবস্থানের বার্তা দিচ্ছে কর্তৃপক্ষ।

সর্বাধিক পঠিত

আজ বেনাপোল-পেট্রাপোল সীমান্তে রুপির দর বাড়ল, ১০০ টাকায় মিলছে ৭৯.২০ রুপি

বেনাপোল কাস্টমসের অভিযানে আটক ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ প্রকাশ্যে নিলাম

আপডেট: ০৫:২৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬