০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

যশোরে বিএনপি নেতাদের সঙ্গে ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ, ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৫০৯

যশোর জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা। এ সময় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার এই সাক্ষাতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, নেতা শহিদুল বারী রবু এবং জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ।

বিএনপি নেতৃবৃন্দ নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ছাত্রদল দলটির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন। অতীতের মতো ভবিষ্যতেও গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে ছাত্রদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

এ সময় জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেনজির বিশ্বাস এবং যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন ও মাসুদ কায়সার ইস্তি উপস্থিত ছিলেন।

আলোচনায় সংগঠনকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় হয়।
এই সৌজন্য সাক্ষাৎ শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং যশোরে বিএনপি ও ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার একটি উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে।

রবীন্দ্রজয়ন্তীতে শপথ নিচ্ছে বিজেপি সরকার, পশ্চিমবঙ্গে ‘নতুন সূচনা’র বার্তা

যশোরে বিএনপি নেতাদের সঙ্গে ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ, ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা

আপডেট: ০৬:১৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬