০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক একই থাকবে, বাংলাদেশের স্বার্থই অগ্রাধিকার: গয়েশ্বর চন্দ্র রায়

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:১৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৫১৬

ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একই থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “ভারতে কোন দল ক্ষমতায় এলো তা আমাদের দেখার বিষয় নয়। আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করি। তাই যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একই থাকবে।”

তিনি আরও বলেন, ভারতের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নেতা নির্বাচন করেছেন এবং নির্বাচিতদের তিনি অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে দেশের জনগণের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করে নিজ দেশের উন্নয়ন ও জনস্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমান সরকার নানা চ্যালেঞ্জের মধ্যে দায়িত্ব নিয়েছে এবং এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে স্থিতিশীলতা ও সুদিন ফিরিয়ে আনার প্রত্যাশা রয়েছে।

তিনি আরও বলেন, “সরকারকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে হবে। এখন আর একদলীয় শাসন ব্যবস্থা নেই, তাই বিরোধী দলের মতামত ও সমালোচনাও দেশ পরিচালনায় গুরুত্ব পাবে।”

এদিকে একই কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী। তিনি বলেন, সংরক্ষিত নারী আসনে তাকে মূল্যায়ন করায় তিনি দলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি দীর্ঘ আন্দোলন-সংগ্রামে যারা তার পাশে ছিলেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, তার রাজনীতি হবে গণমানুষের কল্যাণে কাজ করা এবং দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। পররাষ্ট্রনীতিও দেশের জনগণের স্বার্থ বিবেচনায় পরিচালিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কর্মসূচিতে ঢাকা জেলা, উপজেলা ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রবীন্দ্রজয়ন্তীতে শপথ নিচ্ছে বিজেপি সরকার, পশ্চিমবঙ্গে ‘নতুন সূচনা’র বার্তা

ভারতের সঙ্গে সম্পর্ক একই থাকবে, বাংলাদেশের স্বার্থই অগ্রাধিকার: গয়েশ্বর চন্দ্র রায়

আপডেট: ০২:১৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬