০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

যশোরে বাসা থেকে নকল লুব্রিকেন্ট কারখানা: বিপুল সরঞ্জামসহ মালিক আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৫৩৬

যশোর শহরের পুরাতন কসবা এলাকায় একটি বাসাবাড়িতে গড়ে তোলা নকল লুব্রিকেন্ট তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠান মালিক অর্ণব খানকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকেলে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় কোতোয়ালি থানার কাছে গোপন খবর আসে যে পুরাতন কসবা কাজীপাড়া এলাকার একটি চারতলা ভবনের নিচতলায় ভেজাল মবিল তৈরি করা হচ্ছে। পরে এসআই জুয়েল হোসেনের নেতৃত্বে একটি টিম রাত আনুমানিক আটটার দিকে সেখানে অভিযান চালায়।

অভিযানকালে পুলিশ দেখতে পায়, বাসার ভেতরে অবৈধভাবে নকল লুব্রিকেন্ট উৎপাদন করা হচ্ছে। এ সময় বিপুল পরিমাণ নকল পণ্য, কাঁচামাল এবং উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ২৩টি ভর্তি লুব্রিকেন্টের বোতল, ২৫টি খালি বোতল, মোটরচালিত ফিলিং মেশিন, ফুয়েল সিলিং মেশিন, মিশ্রণ যন্ত্র, জেল তৈরির কাঁচামালসহ বিভিন্ন সরঞ্জাম। এছাড়া ৩৭০টি ফুয়েল বুস্টার ভর্তি বোতল, এক হাজার খালি বোতল, দুটি হাইড্রোলিক তেলের ড্রাম, প্রায় ১৬৫ লিটার তেল ভর্তি একটি ব্যারেল, বিভিন্ন ব্র্যান্ডের নকল স্টিকার এবং একটি ইনডাকশন ফয়েল সিলার মেশিনও জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক অর্ণব খান স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে নামী কোম্পানির ব্র্যান্ড নকল করে এসব ভেজাল পণ্য তৈরি ও বাজারজাত করছিলেন।

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

যশোরে বাসা থেকে নকল লুব্রিকেন্ট কারখানা: বিপুল সরঞ্জামসহ মালিক আটক

আপডেট: ১০:১৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬