০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

১৫ বছর পর পশ্চিমবঙ্গে পালাবদল: তারকাদের লড়াইয়ে উত্থান রুদ্রনীলের, ধাক্কা তৃণমূলের

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৫৩৬

দীর্ঘ ১৫ বছর পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে বড় পরিবর্তনের আভাস মিলেছে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে এগিয়ে রয়েছে বলে নির্বাচনী ফলাফলে দেখা যাচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বড় ধরনের ধাক্কার মুখে পড়েছে, বিশেষ করে তারকা প্রার্থীদের ফলাফলে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। রাজনৈতিক জীবনে নানা মোড় ঘোরানো এই অভিনেতা শেষ পর্যন্ত জয়ের মুখ দেখলেন। হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে তিনি উল্লেখযোগ্য ব্যবধানে জয়লাভ করেন। তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়–কে প্রায় ১৬ হাজার ভোটে হারিয়ে এই আসনে বিজেপির শক্ত অবস্থান নিশ্চিত করেন।

রুদ্রনীলের রাজনৈতিক যাত্রা বেশ নাটকীয়। ছাত্রজীবনে বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে তৃণমূল ঘনিষ্ঠ হন। এরপর ২০২১ সালের আগে অমিত শাহ–এর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। আগের নির্বাচনে পরাজিত হলেও এবার ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিলেন।

নদিয়ার করিমপুর কেন্দ্রে শুরুতে এগিয়ে ছিলেন তৃণমূলের জনপ্রিয় মুখ সোহম চক্রবর্তী। তবে গণনা যত এগিয়েছে, ততই কমেছে তার ব্যবধান। শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ এগিয়ে গিয়ে জয় নিশ্চিত করেন। প্রায় ১০ হাজারের বেশি ভোটে পরাজিত হন সোহম।
অভিনেত্রী থেকে রাজনীতিতে আসা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়–ও এবার বড় ধাক্কা খেয়েছেন। উপনির্বাচনে জয় দিয়ে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করলেও এবারের মূল নির্বাচনে একই কেন্দ্রে বিজেপি প্রার্থী সজল ঘোষ–এর কাছে প্রায় ১৬ হাজার ভোটে পরাজিত হয়েছেন।

শ্যামপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির হিরণ চট্টোপাধ্যায় বিপুল ভোটে জয় পেয়েছেন।
অন্যদিকে ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী এবং রাজারহাট-গোপালপুরে সংগীতশিল্পী অদিতি মুন্সী পরাজিত হয়েছেন।

২০২৬ সালের এই নির্বাচনে তারকা প্রার্থীদের ফলাফল পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় বার্তা দিচ্ছে। যেখানে বিজেপি নতুন মুখ ও কৌশলে এগিয়ে যাচ্ছে, সেখানে তৃণমূলের শক্ত ঘাঁটিতেও ফাটল দেখা যাচ্ছে। দীর্ঘদিনের শাসনের পর এই পরিবর্তন রাজ্যের রাজনৈতিক ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

১৫ বছর পর পশ্চিমবঙ্গে পালাবদল: তারকাদের লড়াইয়ে উত্থান রুদ্রনীলের, ধাক্কা তৃণমূলের

আপডেট: ১০:০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬