০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

নড়াইলে ৩৮ কেজি গাঁজাসহ নারী আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৫৩৫

নড়াইলের নড়াগাতী থানার পাখিমারা মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজাসহ রুচিয়া বেগম (৫৫) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার (৪ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক রুচিয়া বেগম ওই গ্রামের মৃত তরিকুল সরদারের স্ত্রী। অভিযানের সময় তার বসতঘরের খাটের নিচ থেকে বস্তাভর্তি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুচিয়া বেগম একজন সহযোগীর নাম প্রকাশ করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, একই এলাকার বাসিন্দা বিপুল সরদার বর্তমানে পলাতক রয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার জানান, আটক নারী এবং পলাতক ব্যক্তির বিরুদ্ধে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

নড়াইলে ৩৮ কেজি গাঁজাসহ নারী আটক

আপডেট: ০৯:৪৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬