০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

আজ দুপুরের মধ্যে যে৮ জেলায় কালবৈশাখীর তাণ্ডব চালাতে পারে

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৫১৪

দেশে বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় আবহাওয়ায় অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৪ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এদিকে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সর্বাধিক পঠিত

যশোরে ফিলিং স্টেশনে আগুন: অকটেন আনলোডের সময় দগ্ধ শ্রমিক

আজ দুপুরের মধ্যে যে৮ জেলায় কালবৈশাখীর তাণ্ডব চালাতে পারে

আপডেট: ১০:২৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬