০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ৩৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৫৯১

যশোরে ৩৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রোজিনা সাইফুল নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার দুপুরে শহরের উপশহর এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রোজিনা ওই এলাকার এ-ব্লকের আব্দুল মান্নানের বাড়ির ভাড়াটিয়া এবং সাইফুল ইসলামের স্ত্রী।

মামলার অভিযোগে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় রোজিনাকে আটক করা হয় এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে ঘর থেকে ৩৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় রোজিনা ও তার পলাতক স্বামী সাইফুল ইসলামকে আসামি করে উপপরিদর্শক রাফিজা খাতুন মামলা দায়ের করেছেন।

আটকের পর রোববার বিকেলে রোজিনাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত

আজ বেনাপোল-পেট্রাপোল সীমান্তে রুপির দর বাড়ল, ১০০ টাকায় মিলছে ৭৯.২০ রুপি

যশোরে ৩৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী আটক

আপডেট: ১০:১৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬