১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

যশোরে হীরক ও বিদেশি মুদ্রাসহ আটক দুইজনের একদিনের রিমান্ড মঞ্জুর

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৫৮৬

যশোরে বিপুল পরিমাণ ডায়মন্ড (হীরক) ও বিদেশি মুদ্রাসহ আটক ভারতীয় নাগরিকসহ দুই আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিরা হলেন— ভারতের তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা সুজাউদ্দিন এবং যশোর শহরের বেজপাড়া মেইন রোডের বাসিন্দা ফয়সাল হাওলাদার কলিন্স।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল যশোর বিজিবি সদরের নতুন হাট বাজার এলাকা থেকে সুজাউদ্দিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫৫.৬৭ গ্রাম ওজনের ডায়মন্ড, বাংলাদেশি ৫ হাজার ৫৩০ টাকা, ৫ হাজার ৮৮০ ভারতীয় রুপি, ৫৫০ মার্কিন ডলার, ২০০ থাই বাথ, একটি মোবাইল ফোন ও একটি ঘড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট বাজার মূল্য ধরা হয়েছে ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা। এ ঘটনায় তদন্ত কর্মকর্তা আনিসুর রহমান খান ৫ দিনের রিমান্ড চেয়ে ৫ এপ্রিল আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপরদিকে, গত ২১ এপ্রিল যশোর শহরের রেল রোডে সোনালী ব্যাংকের সামনে একটি শাড়ির দোকানে অভিযান চালিয়ে ফয়সাল হাওলাদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিদেশি মুদ্রা ও ২২টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়। এ মামলায় তদন্ত কর্মকর্তা সদর ফাঁড়ির এসআই নুর উন নবী ৫ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত তারও একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঘটনা দুটিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

আজ বেনাপোল-পেট্রাপোল সীমান্তে রুপির দর বাড়ল, ১০০ টাকায় মিলছে ৭৯.২০ রুপি

যশোরে হীরক ও বিদেশি মুদ্রাসহ আটক দুইজনের একদিনের রিমান্ড মঞ্জুর

আপডেট: ১০:০৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬