০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়েজখম

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:২৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৫১৩

যশোরের চৌগাছা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে গোষ্ঠ ঘোষ (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) সকাল ৭টার দিকে উপজেলার পাতিলা গ্রামের একটি মন্দিরের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত গোষ্ঠ ঘোষ উপজেলার পাতিবিলা গ্রামের মৃত অনন্ত ঘোষের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিবেশী রিপন (৪০), স্বপন (৪৫), সৈকত (২৮) ও আরাধোন (৩০) সংঘবদ্ধভাবে গোষ্ঠ ঘোষের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা জিআই পাইপ ও কুড়াল দিয়ে তার মাথা ও হাতে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি গুরুতর জখম হন।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে গোষ্ঠ ঘোষ চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বাধিক পঠিত

কারাগার থেকে গৃহবন্দী সু চি?

চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়েজখম

আপডেট: ০৪:২৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬