০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

যশোরে পারিবারিক কলহে জেরে ছোট ভাইকে কুপিয়ে জখম করলো বড় ভাই

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৫৯৮

যশোর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। আহত যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত তানভীর (২৩) যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের সালাউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে নিজ বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে তানভীর ও তার বড় ভাই তানজিল (৩২)-এর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তানজিল ক্ষিপ্ত হয়ে বটি দিয়ে তানভীরের গলার পেছনে কোপ দেন। এতে তিনি রক্তাক্ত জখম হন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং সেখানে ভর্তি করেন।চিকিৎসকরা জানিয়েছেন, আহত তানভীরের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

আজ বেনাপোল-পেট্রাপোল সীমান্তে রুপির দর বাড়ল, ১০০ টাকায় মিলছে ৭৯.২০ রুপি

যশোরে পারিবারিক কলহে জেরে ছোট ভাইকে কুপিয়ে জখম করলো বড় ভাই

আপডেট: ০৩:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬