০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে,পড়ে নিহত ৩

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৫১২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে লোহাগাড়ার জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি কালো রঙের মাইক্রোবাস চুনতির জাঙ্গালিয়া চেকপোস্ট সংলগ্ন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশে একটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং কয়েকজন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ফায়ার সার্ভিসের লোহাগাড়া স্টেশনের সাব-অফিসার ফিরোজ খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। তবে এর আগেই স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে যান।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্তের কাজ চলছে।

সর্বাধিক পঠিত

যশোরে ভুয়া প্রকল্পের নামে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সংবাদ সম্মেলনে

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে,পড়ে নিহত ৩

আপডেট: ১২:০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬