০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৫১৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। দুর্বৃত্তরা পাশবিক নির্যাতনের পর তাকে অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। বর্তমানে শিশুটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে ওই ছাত্রী বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয়। বিকেল ৩টা বেজে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবার দুশ্চিন্তায় পড়ে। সহপাঠীদের কাছে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে বিকেল ৫টার দিকে স্থানীয় পথচারীরা সড়কের পাশের একটি ঝোপের মধ্যে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় কর্তব্যরত চিকিৎসক তাকে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন। মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাত ১১টার দিকে শজিমেক হাসপাতালে রেফার্ড করা হয়।* আক্রান্ত ছাত্রীর মা কান্নায় ভেঙে পড়ে বলেন, “সকালে মেয়ে স্কুলে গেল, কিন্তু আর ফিরে এলো না। বিকেলে খবর পেলাম রাস্তার ধারে ঝোপের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে। যারা আমার মেয়ের এই সর্বনাশ করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এই জঘন্য অপরাধের সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সংশ্লিষ্ট এলাকায় এ ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সর্বাধিক পঠিত

যশোরে ভুয়া প্রকল্পের নামে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সংবাদ সম্মেলনে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ,

আপডেট: ১১:৪৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬