১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

যশোরে ১২ মামলার আসামি জীবন ডিবি পুলিশের জালে আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৫৩২

যশোরের বিরামপুর এলাকার আলোচিত অপরাধী এবং একাধিক মামলার আসামি জীবনকে (৪৫) আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মাদক ব্যবসা, চুরি, নারী নির্যাতন ও মারামারিসহ অন্তত ১২টি মামলার এই আসামিকে দীর্ঘ চেষ্টার পর গ্রেফতার করতে সক্ষম হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক জীবন বিরামপুর ভাঙ্গাবাড়ী এলাকার বাবর আলীর ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে বাহাদুরপুর গ্রামের জমিদার বাড়ির মোড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই অলোক কুমার দে। সেখান থেকে চিহ্নিত এই অপরাধীকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিবির এসআই অলোক কুমার দে জানান, জীবন একজন চিহ্নিত মাদক কারবারী। মাদক ছাড়াও তার বিরুদ্ধে চুরি ও সহিংসতার অসংখ্য অভিযোগ রয়েছে। বিশেষ করে, ২০২৫ সালের ২৬ মার্চ রাতে যশোর শহরের গাড়ীখানা মডেল মার্কেটে একরাতে একাধিক দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনার সাথে তার সরাসরি সম্পৃক্ততা উঠে এসেছে। ওই চুরির মামলাতেই তাকে প্রধান অভিযুক্ত হিসেবে আদালতে পাঠানো হয়েছে।
আদালতের নির্দেশনা
এদিকে আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জীবনকে আদালতে হাজির করা হয়। আসামি পক্ষের আইনজীবী আসন্ন ঈদ উপলক্ষে তার জামিন আবেদন করলে, বিচারক শুনানি শেষে আগামী ২৯ মার্চ পর্যন্ত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

সর্বাধিক পঠিত

ভারতের বেঙ্গালুরুতে প্রেমিককে বেঁধে আগুনে পুড়িয়ে হত্যা,

যশোরে ১২ মামলার আসামি জীবন ডিবি পুলিশের জালে আটক

আপডেট: ১১:২৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬