০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

যশোরে চাচার জিঘাংসার শিকার ভাইপো: কেটে সাবাড় করলেন ১০ কাঠার পেয়ারা বাগান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৫১২

যশোরের চৌগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইপোর ১০ কাঠা জমির ফলন্ত পেয়ারা বাগান কেটে সাবাড় করে দেওয়ার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের আরজি সুলতানপুর গ্রামের মাঠে এই নৃশংস ঘটনা ঘটে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক পিন্টু মিয়া অভিযুক্ত চাচা মোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, দেবিপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে পিন্টু মিয়া (৩৭) বাবার কাছ থেকে ১০ কাঠা জমি নিয়ে সেখানে পেয়ারা বাগান করেন। কঠোর পরিশ্রমে বাগানে বাম্পার ফলন আসে এবং তিনি পেয়ারা বিক্রিও শুরু করেছিলেন। কিন্তু পিন্টুর বাবা রবিউল ইসলামের সঙ্গে তার ভাই মোফাজ্জেল হোসেনের জমি ভাগবণ্টন নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। রবিউল ইসলাম বিষয়টি আপস-মীমাংসা করতে চাইলেও মোফাজ্জেল তাতে কর্ণপাত করেননি।

ভুক্তভোগী পিন্টু মিয়া জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মোফাজ্জেল হোসেন ধারালো দা নিয়ে বাগানে প্রবেশ করেন এবং সবকটি পেয়ারা গাছ কেটে তছনছ করে দেন। খবর পেয়ে বাগানে ছুটে গিয়ে নিজের সাজানো বাগান ধ্বংস হতে দেখে কান্নায় ভেঙে পড়েন এই তরুণ উদ্যোক্তা।
এ বিষয়ে অভিযুক্ত মোফাজ্জেল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
চেয়ারম্যান মাসুদুল হাসান ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “সকালে ঘুম থেকে উঠেই এমন খবর পেয়েছি; একটি ফলন্ত বাগান এভাবে ধ্বংস করা মেনে নেওয়া যায় না।”
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, “ক্ষতিগ্রস্ত কৃষকের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বাধিক পঠিত

ভিডিও কলে স্বামী দেখালেন পুঁতে রাখা লাশের স্থান: আফরোজা হত্যা মামলার চার্জশিট গঠন ৩০ মে

যশোরে চাচার জিঘাংসার শিকার ভাইপো: কেটে সাবাড় করলেন ১০ কাঠার পেয়ারা বাগান

আপডেট: ০৮:১৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬