০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

যশোরে ক্যারাম খেলার বাজি নিয়ে বিরোধ: যুবককে পিটিয়ে জখম

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৫৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৫১১

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে ক্যারাম খেলার বাজি ধরাকে কেন্দ্র করে রুমন হোসেন (২৮) নামে এক যুবককে কাঠের বাটাম (ডাশা) দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ (বৃহস্পতিবার) দিবাগত রাত ১১টা ২০ মিনিটের দিকে শাহবাজপুর গ্রামের মহিরের দোকানে ক্যারাম খেলা চলছিল। খেলা চলাকালীন ৬০০ টাকা বাজি ধরাকে কেন্দ্র করে ওই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে রুমনের সাথে একই এলাকার উজ্জল ও আলমের কথা কাটাকাটি হয়।

তর্কবিতর্কের এক পর্যায়ে বিবাদী উজ্জল ও আলম ক্ষিপ্ত হয়ে পাশে থাকা কাঠের ডাশা দিয়ে রুমনের মাথায় সজোরে আঘাত করে। এতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। রুমনের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, রুমনের মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং বর্তমানে তিনি পর্যবেক্ষণে রয়েছেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত উজ্জল ও আলম পলাতক থাকায় এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

ভিডিও কলে স্বামী দেখালেন পুঁতে রাখা লাশের স্থান: আফরোজা হত্যা মামলার চার্জশিট গঠন ৩০ মে

যশোরে ক্যারাম খেলার বাজি নিয়ে বিরোধ: যুবককে পিটিয়ে জখম

আপডেট: ১২:৫৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬