০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

যশোরে ৫৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৫০৬

যশোরের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৪ লাখ ৩০ হাজার টাকা মূল্যের স্বর্ণের বারসহ আবু সাঈদ (৪১) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে এই অভিযান পরিচালনা করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।
আটক আবু সাঈদ মুন্সীগঞ্জ জেলার কালিনগর গ্রামের আলী আহমেদের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল দাইতলা ব্রিজের ওপর অবস্থান নেয়। সন্দেহভাজন আবু সাঈদকে থামিয়ে তল্লাশি চালালে তার কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৩৩.২৯ গ্রাম। স্বর্ণের পাশাপাশি তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১,৩২০ টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য ৫৪ লক্ষ ৩০ হাজার ১৪৮ টাকা।
পাচারকারীর স্বীকারোক্তি
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু সাঈদ জানান, ঢাকার ধোলাইপাড়ের চোরাকারবারীদের কাছ থেকে সংগৃহীত এই স্বর্ণের বারগুলো তিনি বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করেছিলেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। আটক আসামিকে জব্দকৃত স্বর্ণসহ যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

ভিডিও কলে স্বামী দেখালেন পুঁতে রাখা লাশের স্থান: আফরোজা হত্যা মামলার চার্জশিট গঠন ৩০ মে

যশোরে ৫৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আপডেট: ০৭:৪৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬