০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

অবশেষে অপসারিত যশোরের কোতোয়ালি ওসি ফারুক, নতুন দায়িত্ব পেলেন মাসুম খান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৫১০

যশোর প্রতিনিধি: অবশেষে যশোরের কোতোয়ালি মডেল থানার আলোচিত ও সমালোচিত অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদকে তার পদ থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে কোতোয়ালি থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা থেকে আসা মাসুম খান।
বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই রদবদলের তথ্য নিশ্চিত করা হয়।

বিদায়ী ওসি ফারুক আহমেদের বিরুদ্ধে বিভিন্ন সময় অনিয়ম, অপেশাদার আচরণ ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোর বিস্তর অভিযোগ ছিল। তার এসব কর্মকাণ্ডের ফলে সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছিল। স্থানীয় ও জাতীয় গণমাধ্যম, বিশেষ করে ‘রাতদিন নিউজ’-সহ বিভিন্ন পত্রপত্রিকায় তার বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়গুলো পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে পুলিশ সুপার তার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন। এর আগে তাকে একাধিকবার শোকজও করা হয়েছিল।

বিতর্কিত ওসি ফারুক আহমেদকে সরিয়ে নতুন ওসি নিয়োগের ঘটনায় জেলা পুলিশ সুপারের এই দ্রুত ও কার্যকরী পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, নতুন ওসির দায়িত্ব গ্রহণের মাধ্যমে কোতোয়ালি থানার প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা ফিরে আসবে।

সর্বাধিক পঠিত

ভিডিও কলে স্বামী দেখালেন পুঁতে রাখা লাশের স্থান: আফরোজা হত্যা মামলার চার্জশিট গঠন ৩০ মে

অবশেষে অপসারিত যশোরের কোতোয়ালি ওসি ফারুক, নতুন দায়িত্ব পেলেন মাসুম খান

আপডেট: ০৭:৪৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬