০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

ঝিনাইদহের ৪ আসনের ফলাফল: ৩টিতে জামায়াত, ১টিতে বিএনপি বিজয়ী

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ জেলার ৪টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলার ৪টি আসনের মধ্যে ৩টিতে জয়লাভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ১টি আসনে জয়ী হয়েছে বিএনপি। বৃহষ্পতিবার নির্বাচন পরবর্তী প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে এই ফলাফল জানা গেছে।
আসনভিত্তিক ভোটের বিস্তারিত পরিসংখ্যান নিচে তুলে ধরা হলো:
ঝিনাইদহ-১ (শৈলকূপা): বিএনপির আসাদুজ্জামানের বড় জয়
শৈলকূপা আসনটিতে ধানের শীষ প্রতীক নিয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আসাদুজ্জামান। তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এস এম মতিউর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।
ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুণ্ডু): বিজয়ী জামায়াতের আলী আজম
ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু নিয়ে গঠিত এই আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর জয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী আলী আজম মোহাম্মদ আবু বকর। ১৮৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলে তিনি পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৬৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুল মজিদ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬৭ ভোট।
ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর): জামায়াতের মতিউর রহমান বিজয়ী
কোটচাঁদপুর ও মহেশপুর আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ মতিউর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ১ লাখ ৭২ হাজার ৪৩২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনি পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৮২ ভোট।
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক): ত্রিমুখী লড়াইয়ে জয়ী মাওলানা আবু তালেব
ঝিনাইদহ-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবু তালেব ১ লাখ ৪ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ (কলস প্রতীক) ৭৫ হাজার ৭৫০ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান ৫৫ হাজার ৬৭০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

সর্বাধিক পঠিত

ঝিনাইদহের ৪ আসনের ফলাফল: ৩টিতে জামায়াত, ১টিতে বিএনপি বিজয়ী

আপডেট: ০৯:০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬