০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির পূর্ণকালীন চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৬৪৭

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দলটির পূর্ণকালীন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলটির চেয়ারম্যান পদ শূন্য হয়। ১৯৮৪ সালের ১০ মে দায়িত্ব গ্রহণের পর টানা চার দশকেরও বেশি সময় তিনি বিএনপির সর্বোচ্চ নেতৃত্বে ছিলেন। তার নেতৃত্বেই বিএনপি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়।
দলীয় সূত্র জানায়, বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকেই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। বিএনপির গঠনতন্ত্রের ৭-এর ‘গ’ ধারার (৩) উপধারা অনুযায়ী, চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন এবং নতুন চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্বে বহাল থাকবেন।
এই বিধান অনুযায়ী তারেক রহমানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণে কোনো সাংগঠনিক বা আইনগত বাধা নেই বলে মনে করছেন দলের শীর্ষ নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, দলীয় শূন্যতা পূরণ ও সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখতে শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসছে। তাদের মতে, আগামী এক থেকে দুই দিনের মধ্যেই দলের স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের ঘোষণা দেওয়া হতে পারে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সাধারণ সদস্য হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেন। পরবর্তীতে ১৯৯১ ও ১৯৯৬ সালে তিনি সাংগঠনিক দায়িত্ব পালন করেন এবং ২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পান।
২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি গ্রেপ্তার হন। ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাগারে গেলে যুক্তরাজ্য থেকেই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনার দায়িত্ব নেন।

দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে গত ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে নতুন গতি এনেছে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

বিএনপির পূর্ণকালীন চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান

আপডেট: ১২:৪৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬