০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে র‍্যাবের বিশেষ অভিযানে বিদেশি অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৬৫৮

মেহেরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি দুটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানটি পরিচালনা করে র‍্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের একটি বিশেষ দল।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাজুডাঙ্গা গ্রামের আল-সালেহ পাবলিক ওয়েলফেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সিদ্দিক আলীর ছেলে সোহাগ হোসেন গিট্টু এবং একই উপজেলার ভাঙ্গাপাড়া এলাকার দিদার মন্ডলের ছেলে মিশন ইসলাম।
র‍্যাব সূত্র জানায়, অভিযানে সোহাগ হোসেন গিট্টুর কাছ থেকে আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অপরদিকে মিশন ইসলামের কাছ থেকে আফগানিস্তানের তৈরি একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
র‍্যাব-১২, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল মামুন চিশতী জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র মজুতের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি আমেরিকার তৈরি পিস্তল ও একটি আফগানিস্তানের তৈরি রিভলবারসহ মোট পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। সোহাগ হোসেন গিট্টুর নামে হত্যা ও অপহরণসহ চারটি মামলা এবং মিশন ইসলামের নামে একটি মারামারি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়ার দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

মেহেরপুরে র‍্যাবের বিশেষ অভিযানে বিদেশি অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক

আপডেট: ১২:৪৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬