যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ আশিকুজ্জামান আশিক (২২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক আশিক শার্শা উপজেলার হরিশ্চন্দ্রপুর গ্রামের শাহ আলমের ছেলে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত কঠোর নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা ২০ মিনিটে গোগা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় আশিকুজ্জামানকে ১৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার ও মাদক নির্মূলে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















