০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

যশোরে বার্মিজ চাকুসহ চিহ্নিত অপরাধী রিপন গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৬৬৪

যশোরের চিহ্নিত অপরাধী আজিজুর রহমান রিপনকে একটি বার্মিজ চাকুসহ গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার মাহিদিয়া এলাকার ‘মিকুল ব্রিকস’ নামের একটি ইটের ভাটায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, রিপন ইটের ভাটার ভেতরে দেশীয় অস্ত্র দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছিল। খবর পেয়ে এসআই আনিসুর রহমান খানের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। আটক রিপন শহরের পুরাতন কসবা লিচুবাগান এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলে। তার বিরুদ্ধে আগে থেকেই থানায় ছয়টি মামলা রয়েছে। এই ঘটনায় নতুন করে তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোরে বার্মিজ চাকুসহ চিহ্নিত অপরাধী রিপন গ্রেপ্তার

আপডেট: ০৮:২৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬