যশোর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে বড় ধরনের রদবদল ঘটেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আশেক হাসান জানান, ঋণ খেলাপ ও দলীয় মনোনয়নের জটিলতায় যশোর-১ ও ২ আসনের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও স্থগিত করা হয়েছে।
যশোর-২: ক্রেডিট কার্ডের বকেয়ায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বড় ধাক্কা খেয়েছে জামায়াতে ইসলামী। দলটির মনোনীত প্রার্থী ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ২০ বছর আগের একটি ক্রেডিট কার্ডের বকেয়া সংক্রান্ত জটিলতায়। যদিও তিনি বকেয়া পরিশোধের দাবি করেছেন, তবে ব্যাংক থেকে যথাসময়ে ক্লিয়ারেন্স সনদ না মেলায় রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত নেন।
১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
যশোর-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল,
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৪:৩২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- ৬৭০
সর্বাধিক পঠিত





















