০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ভারতীয় কূটনীতিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক নিয়ে বিভ্রান্তিকর শিরোনামের অভিযোগ সারজিস আলমের

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:১৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৬৬৫

জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠক নিয়ে দেশের কয়েকটি গণমাধ্যম যেভাবে সংবাদ প্রকাশ করেছে, তা নিয়ে তীব্র ক্ষোভ ও সমালোচনা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।
স্ট্যাটাসে সারজিস আলম উল্লেখ করেন, সম্প্রতি জামায়াত আমিরের সঙ্গে ভারতের দুইজন কূটনীতিক সাক্ষাৎ করেন। ওই বৈঠকটি প্রকাশ্যে না আনার জন্য অনুরোধ জানানো হলেও জামায়াত আমির তা প্রত্যাখ্যান করেন। তিনি স্পষ্টভাবে বলেন, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হওয়া স্বাভাবিক এবং এতে গোপনীয়তার কিছু নেই। ভবিষ্যতে এ ধরনের যেকোনো আলোচনা প্রকাশ্যেই হওয়া উচিত বলেও তিনি মত প্রকাশ করেন।সারজিস আলম আরও জানান, বৈঠকের বিষয়টি প্রথমে জামায়াত আমির নিজেই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে অবহিত করেন। পরবর্তীতে সেই তথ্য দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
তবে তিনি অভিযোগ করে বলেন, তথ্য প্রকাশ্যে আসার পরও দেশের কিছু ‘দলকানা’ ব্যক্তি, গোষ্ঠী ও নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিডিয়া হাউজ সংবাদটির শিরোনাম দেয়— “জামায়াত আমিরের সঙ্গে ভারতের গোপন বৈঠক”, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ ধরনের সংবাদ পরিবেশনকে তিনি অপসাংবাদিকতা আখ্যা দিয়ে বলেন, এটি দেশের গণমাধ্যমের বর্তমান দুরবস্থার প্রতিচ্ছবি। অতীতে যেসব মিডিয়া হাউজ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে ভূমিকা রেখেছিল, তারা এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে নতুন রাজনৈতিক অবস্থান খোঁজার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

ভারতীয় কূটনীতিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক নিয়ে বিভ্রান্তিকর শিরোনামের অভিযোগ সারজিস আলমের

আপডেট: ০১:১৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬