১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বাঘারপাড়ায় স্কুলছাত্রকে কুপিয়ে জখম:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৬৫৯

যশোর প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলায় প্রেমঘটিত বিরোধের জেরে সিয়াম (১৫) নামে এক স্কুলছাত্রকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত আনুমানিক ৭টা ৫৫ মিনিটে বাঘারপাড়া থানার মহিরান এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত সিয়াম বাঘারপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেজওয়ানের ছেলে এবং স্থানীয় পাইলট স্কুলের ছাত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় মুখে মাস্ক পরা দুই যুবক ধারালো চাকু নিয়ে সিয়ামের ওপর অতর্কিত হামলা চালায়। তারা সিয়ামকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
হাসপাতালে চিকিৎসাধীন সিয়ামের দাবি, একটি মেয়ের সাথে তার প্রেমঘটিত সম্পর্ক নিয়ে বিরোধের জেরে এই হামলা চালানো হয়েছে। তার অভিযোগ, মেয়েটির পরিবার পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। সংশ্লিষ্ট কিশোরী স্থানীয় একটি মহিলা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।
সিয়ামের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রেমঘটিত এই বিষয়টি নিয়ে কিছুদিন আগে স্থানীয়ভাবে একটি সালিশি বৈঠক হয়েছিল। সেখানে সিদ্ধান্ত হয়, দুজন প্রাপ্তবয়স্ক হলে তাদের বিয়ে দেওয়া হবে। তবে মেয়েপক্ষ দ্রুত বিয়ের জন্য চাপ দিতে থাকলে উভয় পরিবারের মধ্যে নতুন করে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করেছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে মেয়েপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

বাঘারপাড়ায় স্কুলছাত্রকে কুপিয়ে জখম:

আপডেট: ১১:২৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬