সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদায়ের দিনে অশ্রুসিক্ত গোটা দেশ। বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজায় অংশ নেন লাখো মানুষ। ‘আপসহীন নেত্রীর’ শেষ বিদায়ের সেই অভাবনীয় দৃশ্য ও জনসমুদ্র নজর কেড়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর।
নিজের ফেসবুক পেজে বেগম জিয়ার জানাজার কয়েকটি ছবি শেয়ার করে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেতা। সেখানে তিনি লিখেছেন, “ক্ষমতার বাইরে গিয়েও যে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়—এই জনসমুদ্র তার প্রমাণ। মহান আল্লাহ যেন তাকে জান্নাতের উঁচু মাকাম তথা জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।” অপূর্বর এই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং নেটিজেনদের প্রশংসায় ভাসছে।:
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের এক বিশাল জনসমুদ্র উপস্থিত হয়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে জানাজা সম্পন্ন হওয়ার পর বিকেল ৫টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়।
১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
ক্ষমতার বাইরে থেকেও যে মানুষের হৃদয়ে থাকা যায়, এই জনসমুদ্রই তার প্রমাণ’: বেগম জিয়াকে নিয়ে অপূর্বর আবেগঘন পোস্ট
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:১১:১৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- ৬৬৮
সর্বাধিক পঠিত





















