১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান আর নেই

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৩:২২ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৬৫৯

টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।:
মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ১৯৩৬ সালের ১ মার্চ টাঙ্গাইল সদর উপজেলার মাকোরকোল গ্রামে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রথমবার সংসদে যান তিনি। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালে এবং সবশেষ ২০১২ সালের উপ-নির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাবেক রাষ্ট্রপতি এরশাদের শাসনামলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বর্ষীয়ান এই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোকাতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
সহায়তা

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান আর নেই

আপডেট: ০৯:০৩:২২ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫